ডেস্ক রিপোর্ট ।।
স্ত্রীর জন্মদিন পালন করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন স্বামী। কয়েকদিন পর একটি হাঙরের পেটের ভেতরে পাওয়া গেল তার বিয়ের আংটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, হাঙরের পেটে ওই ব্যক্তির হাতের আংটি পেয়ে নিশ্চিত হওয়া গিয়েছে যে, মাছের খাদ্যে পরিণত হয়েছিলেন তিনি।
স্ত্রীর ৪০তম জন্মদিনে এডিনবরা থেকে ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে গিয়েছিলেন স্কটল্যান্ডের রিচার্ড মার্টিন টার্নার। ২ নভেম্বর হারমিটেজ লেক থেকে তিনি নিখোঁজ হয়ে যান বলে স্ত্রী ভ্যারিটি অভিযোগ করেন।
শুক্রবার প্রায় ১৩ ফুটের এক হাঙরের পেট থেকে পাওয়া আংটি দেখে তার স্ত্রী বললেন, এটা রিচার্ডেরই। তাদের বিয়ের আংটি। পাঁচ বছর আগে বিয়ে করেছিলেন ৪৪ বছর বয়সী এই সরকারি কর্মচারী।
বৃহস্পতিবার পুলিশ জানায়, কনুই থেকে কবজি এবং একটি হাত আটককৃত চার হাঙরের একটির পেটে পাওয়া গিয়েছে।
মরিশাস থেকে প্রায় ১০০ মাইল দূরে ফরাসি দ্বীপ রিইউনিয়ন এবং হারমিটেজ লেক বরাবরই পর্যটকদের জন্য নিরাপদ হিসেবে পরিচিত।
ভারত মহাসাগর থেকে প্রবাল প্রাচীর দিয়ে আড়াল করা অঞ্চলটিতে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের ভিড়। সেন্ট গিলসে অভিজাত লাক্স হোটেল উঠেছিলেন ওই দম্পতি।
মাঝেমধ্যে হাঙর দেখা দিলেও আগে কখনো দুর্ঘটনা ঘটে। ঘটনার দিনও হ্রদে চারটি হাঙর দেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের।
রিচার্ড নিখোঁজ হওয়ার পরে চারটি হাঙরকেই ধরে মেরে ফেলা হয়। হাঙরগুলো তিন থেকে চার মিটার লম্বা ছিল বলে পুলিশ জানায়।
এদিকে রিচার্ডের দেহাবশেষের খোঁজ পেতে ডিএনএ পরীক্ষা চলছে।



















