আন্তর্জাতিক ১ আগস্ট, ২০১৯ ০৭:৪৭

যুক্তরাষ্ট্রের কর্মকান্ড শিশুসুলভঃ হাসান রুহানী

গত বুধবার, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র প্রশাসন। এরফলে নতুন করে দুদেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রেসটিভিকে দেওয়া এক স্বাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের কর্মকান্ডকে শিশুসুলভ বলে আখ্যায়িত করেছেন।

এছাড়াও আজ সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্বয়ং একটি টুইটার বার্তায় তিনি আমেরিকার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন- "আপনাদের এজেন্ডা বাস্তবায়নের পথে আমাকে হুমকি হিসেবে বিবেচনা করার জন্য ধন্যবাদ।" 

তিনি তার টুইটার বার্তায় আরো দাবি করেন যে, এ নিষেধাজ্ঞা তার কোন ক্ষতিই করতে পারবে না। কারন ইরানের বাইরে তার কোথাও কোন সম্পদ নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ, ইরানের পারমানবিক চুক্তিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন।  তিনি ২০১৩ সাল থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক প্রেসিডেন্ট খাতামির সময় তিনি জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ছিলেন। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অফ ডেনভার, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও তেহরান বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক আইন ও নীতি নিয়ে তার বিভিন্ন গবেষনা প্রবন্ধও রয়েছে।