ডেস্ক রিপোর্ট।।
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এক নারীর হাতব্যাগ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নবজাতকের বয়স ৬ দিনের মতো বলে জানিয়েছে পুলিশ। গেল বুধবার, ফিলিপাইনের রাজধানী ম্যানিলার নিনোয় অ্যাকুইনো বিমানবন্দরে হাতব্যাগে নবজাতকের সন্ধান পেয়ে পাচারকারী সন্দেহে ওই নারীকে আটক করে পুলিশ।
ম্যানিলা পুলিশের অভিযোগ, উদ্ধার হওয়া নবজাতকে পাচারের উদ্দেশ্যে হাতব্যাগে ভরে নিয়ে যাচ্ছিলেন জেনিফার ট্যালবট নামের ওই মার্কিন নারী।
এদিকে, এনবিআই জানিয়েছে জেনিফার ট্যালবট পাচার করতে নয় নিজেই চুরি করে পালাচ্ছিলেন। তবে, বিমানবন্দরে শিশুটির বোর্ডিং পাস দেখাতে পারেনি জেনিফার। তবে, শিশুটির মায়ের স্বাক্ষরহীন অনাপত্তিপত্র পাওয়া যায়। যেখানে লেখা শিশুটিকে যুক্তরাষ্ট্রে নিতে কোনো বাধা দেবেন এর মা।
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, পাচারের অপরাধ প্রমাণিত হলে মার্কিন ওই নারীর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হতে পারে।



















