আন্তর্জাতিক ১০ ডিসেম্বর, ২০২০ ০৬:২১

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

মহামারী করোনাভাইরাসের প্রকোপে নাজেহাল যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনেই করোনায় নতুন করে মারা গেছে ৩ হাজারের বেশি মানুষ। আজ বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে।

করোনা সংক্রমণ নিয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্র করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে। দেশটি করোনায় মোট মৃত্যুর সংখ্যা প্রায় ২ লাখ ৯৬ হাজারের বেশি। সংক্রমিত হয়েছে দেড় কোটি মানুষ।