আন্তর্জাতিক ২৬ আগস্ট, ২০১৯ ১১:৪৫

এবার বেলুন দিয়েও গোয়েন্দাগিরি করলো ভারত

ছবি: প্রতীকি

ছবি: প্রতীকি

আন্তর্জাতিক ডেস্ক।।

জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে।

আর এরই মধ্যে অভিযোগ উঠেছে, পাকিস্তানের সীমান্ত এলাকায় বেলুনের মধ্যে ৪টি ‘স্পাইং ডিভাইস’ পাঠিয়েছে দিল্লি। পাকিস্তানে গোয়েন্দাগিরি করতে বেলুনে অত্যাধুনিক ডিভাইস ঢুকিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, পাকিস্তানে গোয়েন্দাগিরির জন্য বেলুনের মাধ্যমে চারটি ভিন্ন ধরণের ডিভাইস প্রেরণ করা হয়েছে।

তবে, নজরদারির করতে পাঠানো ভারতের ওই ডিভাইসগুলো পাকিস্তানের সিভিল ডিফেন্স বিভাগ নষ্ট করে দিয়েছে।

জব্দকৃত ডিভাইসগুলো সাধারণত নদী ও ‘নোলার’ গভীরতা পরিমাপ করতে এবং পাকিস্তানে আবহাওয়ার পূর্বাভাসের জন্য ব্যবহৃত হয়।