জাতীয় ৫ নভেম্বর, ২০১৯ ১০:৩৭

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে বদলী

ডেস্ক রিপোর্ট ।। 

বাংলাদেশ পুলিশ’র অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলী করা হয়েছে।

আজ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলী করা হয়।

হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোঃ আবদুল মালেক এবং বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার অতিরিক্ত ডিআইজি বাসুদেব বনিককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৬ খুলনার পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম কে খুলনা মহানগরীর উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।