জাতীয় ২৬ অক্টোবর, ২০২২ ১০:৪১

রাজধানীতে কোথায় কখন লোডশেডিং আজ

নিজস্ব প্রতিবেদক: দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এজন্য বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি কমাতে গত ১৯ জুলাই থেকে সারাদেশে লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। এর ধারাবাহিকতায় প্রতিদিন লোডশেডিংয়ের সময়সূচি প্রকাশ করে আসছে দেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

বুধবারের (২৬ অক্টোবর) লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)।  

ডিপিডিসির ওয়েবসাইট থেকে জানা যায়, এই মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিংয়ের পরিমাণ বা সংখ্যা হ্রাস-বৃদ্ধি পেতে পারে। তবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ/বিদ্যুৎ বিভ্রাট বা কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি হতে খুব কম লোড প্রাপ্তি সাপেক্ষে এ শিডিউল পরিবর্তন হতে পারে।

এছাড়া, এনএলডিসি কর্তৃক বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে বলে জানা যায়।

দেখে নিন  ডেসকোর বুধবারের লোডশেডিং শিডিউল


আমাদেরকাগজ/এইচএম