জাতীয় ৭ অক্টোবর, ২০২২ ০৮:৪১

বনানীতে ভবনে অগ্নিকান্ড

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর বানানীর ১৭ নম্বর রোডের স্টার কাবাব ভবনে।

শুক্রবার (৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টায় রাত ৮টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আমাদের কাগজ//জেডআই