জ্যেষ্ঠ প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটাপ নামে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ারে সার্ভিস জানিয়েছে, তারা শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে আগুনের খবর পায়। ৮টায় তারা ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস ৫ জনের মৃত্যুর তথ্য দিলেও কারও পরিচয় এখনও পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কি কারণে অগ্নিকাণ্ড ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে।



















