মুক্তমত ২৯ জানুয়ারি, ২০২৩ ০৪:১১

ঘোড়দৌড় নিয়ম-কানুন আবিস্কৃত হয় যেভাবে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

তুষার আহম্মেদঃ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, উৎসবে মাতল হাজারও মানুষ। ঐতিহ্যবাহী ঘোড়দৌড়,এটি ব্রিটিশ ভারতের প্রথম ১৭৬৮ কলকাতার কাছে আক্রায় প্রথম ঘোড়দৌড় শুরু হয়। তথ্য অনুযায়ী, ঘোড়দৌড় ঋতুকালীন। এটা জুলাই মাসে শুরু হয় এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত চলতে থাকে। তারপর এটি আবার নভেম্বর মাসে শুরু হয় এবং মার্চ মাস অবধি চলে।

এই মাসগুলিতে প্রতি সপ্তাহের শুধুমাত্র শনিবার ঘোড়দৌড় আয়োজিত হয়। আপনি যদি ঘোড়দৌড় দেখতে আগ্রহী হন তাহলে আপনি প্রতি শনিবার অথবা জাতীয় ছুটি অথবা বিশেষ অনুষ্ঠান গুলিতে রেসকোর্স পরিদর্শনে আসতে পারেন। আপনি কলকাতায় রেসকোর্স গ্যালারিতে বিপুল সংখ্যক দর্শকদের ভিড় এবং অনুষ্ঠান চলাকালীন তাদের পছন্দের অংশগ্রহণকারী ঘোড়ার জন্য দর্শকদের উল্লাস দেখা যায়।

অন্যান্য ঋতুতে, কলকাতার রেসকোর্স পোলো ক্রীড়া প্রেমীদের দ্বারা প্রবৃত্ত থাকে, কারণ এই সময়ে পোলো ম্যাচ আয়োজিত হয়। আপনি কলকাতা শহরের রেসকোর্সে ভিড় দেখে এটা অনুভব করতে পারবেন যে কলকাতার স্থানীয় মানুষেরা পোলো ম্যাচকে কতটা উপভোগ করেন। 

উল্লেখ্য,তুরস্কে আবিষ্কৃত একটি পাথরখন্ডে প্রাচীনকালে ঘোড়দৌড়ের নিয়ম-কানুন খোদাই করে লেখা রয়েছে। গবেষকরা বলছেন, এই পাথরখন্ড প্রমান করে ২০০০ বছর আগেও খেলাধুলোর জগতে নিয়ম-কানুন ন্যায়-বোধ মেনে চলা হতো।

তুরস্কের অনলাইন সংবাদ মাধ্যম সাবাহ লিখছে, দেশের কেন্দ্রীয় কনিয়া প্রদেশে একটি প্রাচীন রোমান ধ্বংসাবশেষে এই প্রস্তরখণ্ডটি পাওয়া গেছে। এটি একটি স্টেডিয়ামের অংশ ছিল।গবেষণার পর একজন ইতিহাসবিদ বলছেন, এতদিন আগেও ঘোড়দৌড়ে ন্যায়বিচারের কথা ভাবা হতো। সূত্র: বিবিসি নিউজ বাংলা 

আমাদের কাগজ/এমটি