ডেস্ক রিপোর্ট।।
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমাকে বিদায় জানালেন বাংলাদেশ কমিউনিটি।
সম্প্রতি টোকিওর একটি চাইনিজ রেস্টুরেন্টে কমিউনিটির পক্ষ থেকে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সময় রাষ্ট্রদূত রাবাব ফাতেমা জাপানের শ্রম ও স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশের প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে কর্মী নিয়োগের ব্যাপারে সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হওয়ার বিষয়ে কথা বলেন।
রাবাব ফাতেমা আরো বলেন, সব কিছু পেরিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। মেট্রোরেল, ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে জাপানি কোম্পানিগুলো। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী বিসিসিআইজে-এর সভাপতি বাদল চাকলাদার। সঞ্চালনা করেন জুয়েল আহসান কামরুল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার ড. রাশেদা আক্তার, পলিটিক্যাল কাউন্সিলর জিয়াউল হক, লেবার কাউন্সিলর জাকির হোসেন, আরিফ, তুশিসহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও ব্যবসায়ী নাসিরুল হাকিম, মোহাম্মদ আরিফ, মনি ঠাকুরসহ অনেকে।






















