নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কায় চলমান প্রতিকূল আবহাওয়া এবং এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা বাংলাদেশি পর্যটকদের জন্য কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে উদ্বিগ্ন।
শুক্রবার (২৮ নভেম্বর) হাইকমিশনের জরুরি বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলংকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।
কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন; আপনার আবাসস্থল কিংবা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোন জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করুন- +94 71 760 6394, +94 71 368 0461
আমরা বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ করছি- অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন, এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
- বঙ্গাব্দ, ০৩ মে ২০২৬ ইং, রবিবার
আরো খবর
দক্ষিণ আফ্রিকায় ব্যবসা প্রতিষ্ঠানে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা
২২ এপ্রিল, ২০২৬
কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত
৬ মার্চ, ২০২৬
পোস্ট অফিসে ব্যালট জমা দিচ্ছেন কুয়েত প্রবাসীরা
২৮ জানুয়ারি, ২০২৬
কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০
১৪ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক ক্যাডেট বিনিময় কর্মসূচি : মালদ্বীপ সফরে বিএনসিসি প্রতিনিধিদল
১০ জানুয়ারি, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)

















