আইন ও আদালত ১৫ অক্টোবর, ২০২০ ০৭:০৯

নতুন আইনে প্রথম রায়, টাঙ্গাইলে মৃত্যুদণ্ড পাঁচজনের

নিজস্ব প্রতিবেদক

আট বছর আগে টাঙ্গাইলে এক মাদরাসাছাত্রীকে (১৫) গণধর্ষণের দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নাসিমুল আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের পর ধর্ষণ মামলার প্রথম রায়।