ডেস্ক রিপোর্ট।।
গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের বিষয়ে রবিবার আদেশ দেবে আপিল বিভাগ। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারকের বেঞ্চ এ আদেশের এ দিন ঠিক করেন।
আদেশের আগে সরকারের সাথে গ্রামীণফোন, কোন মধ্যস্থতা করতে পারবে না বলেও নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত। এর আগে গত সপ্তাহে মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, পাওনা টাকার অর্ধেক আগে বিটিআরসিকে পরিশোধ করতে হবে গ্রামীণফোনের। এরপর পাওনা আদায় সংক্রান্ত কমিটি করা যেতে পারে।
তবে গ্রামীণফোনের আইনজীবী সে সময় আদালতকে জানিয়েছিলেন, দুই ধাপে ২০০ কোটি টাকা দিতে প্রস্তুত প্রতিষ্ঠানটি।






















