আইন ও আদালত ৭ নভেম্বর, ২০২৩ ০৬:০২

মহাসমাবেশে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা গ্রেফতার

আমাদের কাগজ ডেস্ক: বিএনপি’র মহাসমাবেশে পিটিয়ে পুলিশ হত্যার কথা ভুলবার নয়। ওই দিন (২৮শে অক্টোবর) নানা নাটকীয়তার মধ্য দিয়ে মহাসমাবেশ পালন করে বিএনপি। আর সেই সমাবেশে পিটিয়ে পুলিশ হত্যার মতো ঘটনা নজিরে এসেছে। 

বার মামলার প্রধান আসামি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এর আগে (সোমবার) রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। 

সেই দিন পুলিশ সদস্য আমিরুলকে হত্যার নেতৃত্ব দেন আমান। বিএনপি’র হাইকমান্ড থেকে নির্দেশনা পেয়ে এমনটা করেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান। 

আজ (মঙ্গলবার) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্দেশনা পেয়েই পুলিশ সদস্য আমিরুলকে হত্যার নেতৃত্ব দেন আমান। মহাসমাবেশে দায়িত্ব পালনের সময় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ১১ জন সদস্য আহত হয়েছে উল্লেখ করে হামলায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে বহাল রয়েছে বলেপুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা জানান । 

এরও আগে, দায়িত্বরত পুলিশ সদস্য হত্যার বিচার ও কঠিন শাস্তি দাবি জানান নিহতের পরিবার 

আমাদেরকাগজ/এমটি