আইন ও আদালত ৩ আগস্ট, ২০২৩ ১২:২৩

রাজধানীতে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় আটক কৃতদের থেকে বিপুল পরিমান মাদক জব্দের কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।আজ বৃহস্পতিবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার (২ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৮৭ হাজার ১৮৮ পিস ইয়াবা, ৩ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, দেশি মদ ২২ লিটার ও ২৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি