আইন ও আদালত ২ আগস্ট, ২০২৩ ১১:২০

রাজধানীতে অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এ সময় গ্রেফতার কৃতদের থেকে বিপুল পরিমান মাদক জব্দ করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৪ হাজার ৬১৫ পিস ইয়াবা, ৭ কেজি ৯২০ গ্রাম গাঁজা, ১৬.৯ গ্রাম ২৭ পুরিয়া হেরোইন ও ১৮টি ইনজেকশন জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানী মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ডিএমপি পুলিশ

আমাদেরকাগজ/এমটি