আইন ও আদালত ২৭ জুলাই, ২০২৩ ০১:৫৬

সেই বাবাকে নেওয়া হয়েছে আদালতে, রিমান্ড চাইবে না পুলিশ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত মেয়েশিশুকে ভর্তি করাতে গিয়ে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির মামলায় গ্রেপ্তার হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার ভোরে ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন হাবিবুর রহমান, কিন্তু হাসপাতালে শয্যা খালি নেই জানিয়ে চিকিৎসক তাকে ফিরিয়ে দিতে চাইলে কথাকাটাকাটির একপর্যায়ে চিকিৎসকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। 

মুগদা থানার ওসি মোহাম্মদ আবদুল মজিদ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, হাতাহাতির ঘটনায় মুগদা হাসপাতালের চিকিৎসক বনি ইয়ামিন বাদী হয়ে বুধবার মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার হাবিবুরকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘ছয় দিন ধরে ডেঙ্গুতে ভোগা আদিবাকে নিয়ে চিকিৎসকের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি।‘পরে তাকে পুলিশে দিয়ে তার বিরুদ্ধে মারধরের মামলা করেন হাসপাতালের এক চিকিৎসক। আজকে (বৃহস্পতিবার) হাবিবুরকে আদালতে পাঠানো হয়েছে। যেহেতু মারামারির মামলা, সেহেতু আশা করি জামিন পেয়ে যাবেন।’

আমাদেরকাগজ/এমটি