আইন ও আদালত ২৫ জুলাই, ২০২৩ ১১:০২

রাজধানীতে অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের থেকে বিপুল পরিমান মাদক জব্দের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (২৪ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৮৪৬ পিস ইয়াবা, ১০৫.৪ গ্রাম ৯৬ পুরিয়া হেরোইন, ২ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৪৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি