সিলেট প্রতিনিধি: সিলেটের গোইয়ানঘাটে তমজিদ আলী নামের ব্যক্তিকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা মামলায় ১১ আসামির মধ্যে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামের আব্দুর রব, আব্দুর রহমান, মো. ফজল উদ্দিন ও মো. রইস আলী।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুল ইসলাম জানান, ২০০১ সালের ৮ আগস্ট সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে একটি খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে তমজিদ আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ হাওরে ফেলে রাখেন তারা। পরদিন ৯ আগস্ট নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা করেন। এই মামলার অপর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আমাদেরকাগজ/এইচএম






















