আইন ও আদালত ২২ জুলাই, ২০২৩ ০১:২৩

রাজধানীতে অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার (২১ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। 

ডিএমপি জানায়, ৪ হাজার ১১১ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৫১.১ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ৩ বোতল দেশি মদ ও ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি