আইন ও আদালত ১২ জুলাই, ২০২৩ ০১:১০

রাজধানীতে অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেপ্তার

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের কাগজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৪ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। এ সময় তাদের থেকে বিপুল পরিমান মাদকদ্রব্য পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার (১১ জুলাই) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছে থেকে ২৪ হাজার ২১৫ পিস ইয়াবা, ৯ কেজি ৩৩০ গ্রাম গাঁজা, ৩৩৯.৪ গ্রাম ৫৩২ পুরিয়া হেরোইন, ২৬৪ ক্যান বিয়ার ও ৫৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

আমাদেরকাগজ/এমটি