আইন ও আদালত ২১ জুন, ২০২৩ ০৩:৫৯

দেশেই আছেন বেসিকের বাচ্চু, দেশত্যাগে নিষেধাজ্ঞা 

আমাদের কাগজ রিপোর্ট: বেসিক ব্যাংক কেলেঙ্কারির প্রধান আসামি ব্যাংকটির আলোচিত সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু দেশেই আছেন। তাকে আটকাতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

বুধবার (২১ জুন) দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমি যতদূর জানি আবদুল হাই বাচ্চু দেশেই আছেন। তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন এবং তাকে যাতে কাঠগড়ায় দাঁড়াতে হয় ও বিচারের মুখোমুখি করতে পারি সে জন্য বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

 

আমাদের কাগজ/টিআর