আইন ও আদালত ১৭ নভেম্বর, ২০২২ ০৬:৩৩

আবারও রিমান্ডে জামায়াত আমিরের ছেলে রাফাত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ দুইজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন দুই দফায় ৫ দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে ফের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে তাদের তাদের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। যাত্রাবাড়ী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর মাহমুদুর রহমান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

এরআগে গত ১০ নভেম্বর আসামিদের তিনদিন এবং ১৪ নভেম্বর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৯ নভেম্বর তাদের গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

 

আমাদেরকাগজ/এইচএম