আইন ও আদালত ২৭ জানুয়ারি, ২০২১ ১২:৩৪

জেলা জজদের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধান বিচারপতি-আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে দেশের ৬৪ জেলা দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধান বিচারপতি আইনমন্ত্রী

বুধবার (২৭ জানুয়ারি) সংশ্লিষ্টদের উদ্দেশে বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা গেছে

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি আগামী ৩১ জানুয়ারি রোববার সন্ধ্যা সোয়া ছয়টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলার জেলা দায়রা জজ এবং মহানগর দায়রা জজদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন