আইন ও আদালত ৩১ অক্টোবর, ২০২০ ০৪:০৩

নন্দীগ্রামে  তরুণীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

ছবি: ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক আল আমিন।

ছবি: ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার যুবক আল আমিন।

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক তরুণীকে (১৬) ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চৌদীঘি গ্রামের অমেদ আলীর ছেলে। শনিবার সকালে কুমিড়া পুন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার রাতে ভাটরা ইউনিয়নের চৌদীঘি গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়াদিতে ঘর থেকে বের হয়। এই সুযোগে একই গ্রামের যুবক আল-আমিন সুকৌশলে তরুণীর চোখ ফাঁকি দিয়ে ঘরে ঢুকে পড়ে। পরে তরুণী ঘরে প্রবেশ করলে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তরুণীর চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে এসে যুবক আল-আমিনকে আটক করে।

এ ঘটনায় তরুণীর বাবা রেজাউল করিম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন।

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর মোহাম্মদ বলেন, প্রকৃতির ডাকে সাড়াদিতে গেলে তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় ধর্ষণ চেষ্টাকারী যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।