লাইফ স্টাইল ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:২৮

চুলের যত্নে যেভাবে কলার ব্যবহার করবেন

ডেস্ক রিপোর্ট ।। 

কলায় রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ যা চুলের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।

রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুল পরিচর্যায় কলার উপকারিতা সম্পর্কে জানানো হল।

খুশকি নিয়ন্ত্রণে কলা

কলার খোসা, পাতা, ফুল এবং ফল খাওয়া-সহ নানান উপকারে আসে। কলার বিভিন্ন অংশে অ্যান্টিঅক্সিডেন্ট ও ব্যাক্টেরিয়ারোধী উপাদান সমৃদ্ধ।

শুষ্কতা, ফাঙ্গাস ও ব্যাক্টেরিয়ার কারণে খুশকি দেখা দিতে পারে। মাথার ত্বকে কলার মাস্ক ব্যবহার করা হলে তা শুষ্কতা কমায় অর্থাৎ আর্দ্রতা রক্ষা করে এবং খুশকি হওয়া থেকে রক্ষা করে।

রুক্ষ চুল মসৃণ করা

কলাতে সিলিকা উপাদান থাকায় তা চুলের রুক্ষতা দূর করে। আমাদের শরীর সিলিকা শোষণের মাধ্যমে কোলাজেন নামক প্রোটিন উৎপাদন করে। যা চুলের গঠন সুন্দর রাখে, ঝলমলে ও সুন্দর করে।

চুলের উজ্জ্বলতা বাড়ায়

চুল নরম, কোমল ও নিয়ন্ত্রণে রাখার উপযোগী করতে তুলতে কলা বেশ কার্যকর। কলাতে আছে পটাশিয়াম, ভিটামিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেইট এবং প্রাকৃতিক তেল। এই কারণে চুলে পুষ্টি যোগাতে ও মসৃণ করতে কলা বেশ কার্যকর।

চুলের বৃদ্ধি

কলাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বক এবং চুল সুরক্ষিত রাখতে সাহায্য করে। মানসিক ও কাজের চাপের কারণে চুল দেখতে নির্জীব লাগে। গ্রন্থি সবল করার মাধ্যমে চুল বৃদ্ধিতে সহায়তা করে কলা।