নিজস্ব প্রতিবেদক
চলতি ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয় থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) মাধ্যমে ৪০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩ লাখ ৩০ হাজার টন এবং আপদকালীন ও জরুরি পরিস্থিতি এবং দেশীয় কারখানায় সারের ঘাটতি মোকাবিলায় আরও ৩ লাখ টনসহ মোট ৬ লাখ ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির চুক্তি করা হয়।
এই চুক্তি মোতাবেক সারের মূল্য নির্ধারণ করে প্রতি টন ৩৯০ মার্কিন ডলার হিসেবে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১ কোটি ৫৬ লাখ মার্কিন ডলারে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৯১ কোটি ৪১ লাখ ২০ হাজার টাকা।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে ইউরিয়া সার কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ লাখ টন। তার মধ্যে সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৩০ হাজার টন।
- বঙ্গাব্দ, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং, বুধবার
আরো খবর
দুই কোম্পানির নথিতে মিল, ভাড়াও বেশি
৬ সেপ্টেম্বর, ২০২৬
বাড়লো সোনার দাম
৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর কোনো সিএনজি ফিলিং স্টেশনে নেই অটোগ্যাস
১৫ আগস্ট, ২০২৬
বৃষ্টির প্রভাব নেই সবজিতে, আমিষের বাজারে বাড়তি চাপ
১০ জুলাই, ২০২৬
সবজি ও মুরগির দামে স্বস্তি, মাছের বাজার স্থিতিশীল
১৯ জুন, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)

















