অর্থ ও বাণিজ্য ৭ নভেম্বর, ২০২৩ ০২:২৫

বাংলাদেশের তৈরি পোশাকের বিরুদ্ধে যেসব অভিযোগ

আমাদের কাগজ ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে অনীহা প্রকাশ করেছে বিশ্বের ১২ টি দেশ। তাদের মধ্যে 'স্বাস্থ্যঝুঁকি' দেখিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গুটি কয়েক ব্যবসায়ী। 

ব্যবসায়ীদের দাবি , প্রতিবার বাংলাদেশের  তৈরি পোশাক খাতটিতে বিদেশি ক্রেতাদের মানদণ্ড পুরোপুরি নিশ্চিত করেই রপ্তানি করা হয়। এছাড়া তৈরিকৃত পোশাকগুলো তৃতীয় পক্ষের পরিদর্শন এবং ল্যাব টেস্ট করার পরেই রপ্তানি হয়ে আসছে এ যাবত কাল ।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) জানায়, বাংলাদেশের পোশাক খাতে বিভিন্ন পর্যায়ে অভিযোগ পর্যালোচনা করে কিছু তথ্য নিশ্চিত করা গেছে।  

যেগুলো হচ্ছে, পোশাকে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ, বাচ্চাদের পাজামাই মেটাল বাটন, আগুন প্রতিরোধী মান নিশ্চিত না করণ সহ পোশাক পরিধানের কারণে শ্বাসরোধ হবার শংকা রয়েছে। 

যার কারণে চলতি বছর ২০২৩ সালে ১২ টি দেশের বাজার থেকে বাংলাদেশের তৈরি হওয়া পোষাক উঠিয়ে নিতে বাধ্য করেছে নিয়ন্ত্রণ সংস্থাগুলো। 

উল্লেখ্য, বাংলাদেশের পোশাকশিল্পের এমন ধস রাজনৈতিক কোনো কারণে নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পোশাক শিল্প গুলো।  

আমাদের কাগজ/এমটি