খেলাধুলা ২০ জানুয়ারি, ২০২৪ ০৭:০৪

টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে খুলনা টাইগার্স। এবারই প্রথম অধিনায়কত্ব করছেন এনামুল হক বিজয়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করতে নামছে তার দল।

সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মিশন শুরু করবে খুলনা টাইগার্স। চট্টগ্রামের জন্য এটি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ হলেও খুলনার কেবল শুরু। এনামুল হক বিজয়ের বিপিএলে অধিনায়কত্বের অভিষেক। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন খুলনার দলনেতা। 

গত রাতে শাহাদাত হোসেন দিপুর ব্যাটে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।  আগে ব্যাট করতে নেমে জাকিরের অর্ধশতকে চট্টগ্রামকে ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় চট্টগ্রাম। জবাবে দিপু-নাজিবউল্লাহর ব্যাটে জয় ছিনিয়ে নেয় চট্টগ্রাম। পরদিনই আবার চট্টগ্রাম মাঠে নামছে, এবার প্রতিপক্ষ খুলনা টাইগার্স।

অধিনায়ক এনামুল হক বিজয় ছাড়া স্থানীয়দের মধ্যে খুলনা দলে আছেন রুবেল হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুবর মতো জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন এভিন লুইস, শাই হোপ, ওশানে থমাস, মোহাম্মদ নওয়াজরা। সব মিলিয়ে অভিজ্ঞ, তরুণ, দেশি, বিদেশি মিলিয়ে বেশ সামর্থ্যবান একটি দল খুলনা টাইগার্সের।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ

আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কুর্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান।

খুলনা টাইগার্স একাদশ

এনামুল হক বিজয় (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাই হোপ, এভিন লুইস, ধনঞ্জয়া ডি সিলভা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলি, সুমন খান, দাসুন শানাকা, মোহাম্মদ নওয়াজ, ওশানে থমাস, নাহিদ রানা ও আরিফ আহমেদ।

আমাদেরকাগজ / এইচকে