খেলাধুলা ৩০ নভেম্বর, ২০২৩ ০৭:৫২

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-আফিফ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে কিউইদের দেশে পাড়ি জমাবে টাইগাররা। এই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দুই দল। আসন্ন সিরিজ দুটিকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত স্কোয়াডে আবারও ডাক পেয়েছেন সৌম্য সরকার। এ ছাড়া ওয়ানডে দলে রয়েছেন এনামুল হক বিজয় এবং আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

আমাদেরকাগজ / এইচকে