খেলাধুলা ২৭ নভেম্বর, ২০২৩ ০৩:৪২

বিসিবি ছাড়বেন পাপন 

আমাদের কাগজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  ছাড়ার ঘোষণা দিয়েছে বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।  

আজ সোমবার ২৭ নভেম্বর, বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের ব্যাপারে ঘোষণা দিয়ে রাখলেন বোর্ড সভাপতি।  

ক্রিকেট ছাড়াও রাজনীতি ও অন্যান্য বিষয়ে ব্যস্ত থাকেন তিনি। তবে এবার ক্রিকেট বোর্ড ছাড়ার ঘোষণাই দিয়ে রাখলেন নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, আমি আর বেশি দিন নেই। হয়তো আর একটা বছর। এর আগেই টিমকে ঠিক করে যাব, যা যা করার করে যাব। ভালো কিছুর জন্য যদি আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সেটা নিব।

বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে শুরু হবে কিউইদের বিপক্ষে এ সিরিজ। তবে সাদা পোশাকের এই সিরিজেও বাংলাদেশ দলে নেই তামিম।

এদিকে এবারের দ্বাদশ নির্বাচনে কিশোরঞ্জের এমপি পার্থী। পেয়েছেন নমিনেশনও। 

 

 

বিস্তারিত আসছে...