স্পোর্টস ডেস্ক :
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ২১১/২ (৩৩ ওভার)
মিচেল মার্শ এবারের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আজ শনিবার বাংলাদেশের বিপক্ষে আবার হাসলো তার ব্যাট। তুলে নিলেন এবারের আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। যা তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয়। ৮৭ বল খেলে ১১টি চার ও ৪ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন তিনি। তার ব্যাটে ভর করে দাপট দেখিয়ে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া।
দলীয় ১২ রানেই ত্রাভিস হেড ফেরার পর দাঁড়িয়ে যান ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। তারা দুজন হয়ে ওঠেন ভয়ঙ্কর। দুজনেই তুলে নেন ফিফটি। মাত্র ১১৫ বলেই দলীয় সংগ্রহে যোগ করেন ১২০ রান। অবশ্য দলীয় ১৩২ রানের মাথায় বিপদজ্জনক হয়ে ওঠা এই জুটি ভাঙেন মোস্তাফিজ। তার বলে মিড অনে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হন ডেভিড ওয়ার্নার। ৬১ বলে ৬ চারে ৫৩ রান করে যান তিনি।
দলীয় ১২ রানেই তাসকিন আহমেদের বলে আউট হন ত্রাভিস হেড। এরপর জুটি বাঁধেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। এই জুটি অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ইতোমধ্যে। মার্শ তুলে নিয়েছেন ঝড়ো ফিফটি। ওয়ার্নারও করেছেন ফিফটি। তাতে এই জুটি মাত্র ৯২ বলেই শতরান পূর্ণ করেছে। ৯৮ বলে এই জুটির সংগ্রহ ১১০ রান। মার্শ ৬১ রানে ও ওয়ার্নার ৫১ রানে ব্যাট করছেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়া উইকেট হারালেও পুষিয়ে দিচ্ছেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। মার্শ মারদাঙ্গা ব্যাটিং করে মাত্র ৩৭ বলে ৬ চার ও ৩ ছক্কায় তুলে নিয়েছেন ফিফটি। তার ফিফটিতে ১৫ ওভারেই শতরান পেরোয় অস্ট্রেলিয়া। ওয়ার্নারও আছেন ফিফটির পথে। এই জুটিও এগিয়ে যাচ্ছে শতরানের পথে।
শুরুতেই ত্রাভিস হেডের উইকেট হারালেও ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের ব্যাটে এগোচ্ছে অস্ট্রেলিয়া। মার্শ বেশ মারমুখী ব্যাটিং করছেন। অন্যদিকে ওয়ার্নার খেলছেন দেশে-শুনে। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লে’তে ১ উইকেটে ৫৮ রান তোলে অস্ট্রেলিয়া।
আগের বলেই চার হজম করেছেন তাসকিন। পরের বলেও মারতে গেলেন ট্রাভিস হেড।বলটা তাসকিন করেছিলেন খানিকটা ঝুলিয়ে। সেটাকেই লেগে টেনে তুলে মারতে গেলেন হেড। কিন্তু সুইংয়ে বোল্ড! তাতেই শেষ হয় ১১ বলে ১০ রানের ইনিংস। উইকেটে নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ।
অস্ট্রেলিয়ার সামনে লড়াকু লক্ষ্য ছুঁড়ে দিয়ে নতুন বলে প্রথম ওভারে আক্রমণে এসেছেন তাসকিন আহমেদ। তৃতীয় বলে চার হজম করলেও বাকি ডেলিভারিগুলো থেকে রান নিতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার।
আমাদেরকাগজ / এইচকে






















