স্পোর্টস ডেস্ক :
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১০৫/১ (১৬ ওভার)
অস্ট্রেলিয়ার ব্যর্থ রিভিউ
উইকেটে এসেই সুইপ খেলার চেষ্টা করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বল লাগে প্যাডে। এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন প্যাট কামিন্স। রিপ্লেতে দেখা যায়, প্যাডে লাগার আগে গ্লাভস ছুঁয়ে গিয়েছিল বল। নষ্ট হয় অস্ট্রেলিয়ার একটি রিভিউ।
পাওয়ারপ্লে-তে বাংলাদেশের দুর্দান্ত শুরু
পাওয়ারপ্লে-তে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান। সাবধানী শুরুর পর ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে উঠছেন তারা। বাড়ছে রানের গতি। তাদের জুটিতে পঞ্চাশ ছুঁয়েছে ৫০ বলে।
আসরে বাংলাদেশের উদ্বোধনী জুটির এটি কেবল দ্বিতীয় পঞ্চাশ। এই মাঠেই ভারতের বিপক্ষে ৯৩ রান যোগ করেছিলেন দুই ওপেনার। দুজনের দারুণ ব্যাটিংয়ে প্রথম পাওয়ারপ্লে-তে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬২ রান।
৩৪ বলে পাঁচটি চারে ২৮ রানে ব্যাট করছেন লিটন। ৩২ বলে চারটি চারে ৩২ রানে ব্যাট করছেন তানজিদ।
সাবধানী শুরুর পর চড়াও লিটন-তানজিদের ব্যাট
সাবধানী শুরুর পর অজি বোলারদের ওপর চড়াও হয়েছেন লিটন ও তানজিদ। শুরুর ৫ ওভারে খোলসবন্দি লিটন তানজিদ পরের তিন ওভারে বাউন্ডারি হাঁকিয়েছেন ৬টি। এর মধ্যে অষ্টম ওভারে শন অ্যাবটকে টানা তিন চার হাঁকিয়েছেন লিটন।পরের অভারেই কামিন্সের ওপর চড়াও হয়েছেন তানজিদ। শুরুতেই মেরেছেন চার।
৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৪৮। বাউন্ডারি এসেছে মোট সাতটি। ২৫ বলে চার চারে ২০ রানে খেলছেন লিটন। ২৪ বলে তানজিদের রান ২০। অতিরিক্ত থেকে এসেছে ৭ রান।
লিটন-তানজিদের সাবধানী শুরু
অস্ট্রেলিয়ের বিপক্ষে শুরুটা দেখেশুনে করেছেন দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামি। দুই জনেই শুরুতে সাবধানী শুরু করলেও ধীরে ধীরে চড়াও হচ্ছেন। ৫ ওভারের পর কামিন্সের এক ওভারেই দুই চার হাঁকিয়েছেন তানজিদ।
৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৯। বাউন্ডারি কেবল তিনটি। ১৮ বলে এক চারে ৮ রানে খেলছেন লিটন। ১৮ বলে তানজিদের রান ১৪। অতিরিক্ত থেকে এসেছে ৭ রান।
দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব দেশে দিরে এসেছেন, তাই তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া তানজিম হাসান সাকিবের জায়গায় এসেছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।






















