খেলাধুলা ৭ নভেম্বর, ২০২৩ ০৬:৩৫

অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আফগানরা

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখতে এই ম্যাচটি অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের জন্য সমান গুরুত্বপূর্ণ। নিজেদের অষ্টম ম্যাচে মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তান টস জিতে ব্যাট করতে নেমে অজিদের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে। ইব্রাহিম জাদরানের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে। জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ২৯২ রান।

আজ মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড।

 

আমাদেরকাগজ / এইচকে