খেলাধুলা ৬ নভেম্বর, ২০২৩ ০৭:১৯

শুরুতেই ফিরলেন তানজিদ হাসান 

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ২৮০ রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন তানজিদ হাসান তামিম। দলীয় ১৭ রানের মাথায় দিলশান মদুশঙ্কর বলে কভারে পাথুম নিসাঙ্কার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৫ বল খেলে ২ চারে ৯ রান আসে তানজিদের ব্যাট থেকে।

২৭৯ রানে অলআউট শ্রীলঙ্কা:
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২৭৯ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। জিততে বাংলাদেশকে করতে হবে ২৮০ রান।

বল হাতে বাংলাদেশের তানজিম হাসান সাকিব ১০ ওভারে ৮০ রান দিয়ে ৩টি উইকেট নেন। ১০ ওভারে ৫৭ রান দিয়ে ২টি উইকেট নেন সাকিব আল হাসান। আর ৯.৩ ওভারে ৫২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন শরীফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৪৯ রান দিয়ে পান ১টি উইকেট।

ব্যাট হাতে শ্রীলঙ্কার চারিথ আসালঙ্কা তুলে নেন তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। তিনি ১০৫ বলে ৬টি চার ও ৫ ছক্কায় করেন ১০৮ রান। এছাড়া পাথুম নিসাঙ্কা ৪১, সাদিরা সামারাবিক্রমা ৪১ ও ধনঞ্জয়া ডি সিলভা ৩৪ রান করেন।


শ্রীলঙ্কা: ২৭৯/১০ (৪৯.৩ ওভার)
বাংলাদেশ: ৪১/১ (৬ ওভার)

আমাদেরকাগজ / এইচকে