খেলাধুলা ১৩ অক্টোবর, ২০২৩ ০৩:৫৭

আশা জাগিয়ে ফিরলেন তানজিদ

স্পোর্টস ডেস্ক: লিটন ফিরলেও ছন্দ ফিরে পাবার আশা জাগিয়েছিলেন তানজিদ তামিম। মিরাজের সঙ্গে জুটিতে সাবলীলও ছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও, ব্যক্তিগত ১৬ রান করে লিটনের পথ ধরলেন তানজিদও। মিরাজের সঙ্গী এখন শান্ত।

৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৪১ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে ২৩ রানে আছেন মিরাজ ও ০ রানে আছেন শান্ত।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের করা বল উড়িয়ে মারতে গিয়ে ম্যাট হেনরির ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন টাইগার ওপেনার লিটন দাস।

দুই দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। বাংলাদেশের একাদশে মাহেদী হাসানের পরিবর্তে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম‍্যাচে ব‍্যর্থ তরুণ ওপেনার তানজিদ হাসান পেলেন আরেকটি সুযোগ। পেস বিভাগে আগের দুই ম্যাচের মতোই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। চেন্নাইয়ের উইকেটে বাড়তি কোনো স্পিনার নেয়নি বাংলাদেশ। সাকিব ছাড়া স্পিন বিভাগে থাকছেন মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনে মাহমুদউল্লাহকে কাজে লাগাতে পারবেন সাকিব।

অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনকে জায়গা করে দিয়েছেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় আজ ওপেন করতে পারেন রাচিন রবীন্দ্র।


আমাদেরকাগজ/এইচএম