স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয় ইংল্যান্ড। ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে দলীয় স্কোর এগিয়ে নিচ্ছিলেন জো রুট। তবে নিউজিল্যান্ডের পার্ট-টাইম বোলার গ্লেন ফিলিপসের বলে নিজের পাতা ফাঁদেই কাটা পড়েন এই টপ-অর্ডার ব্যাটার। ব্যক্তিগত ৭৭ রানে রুটের বিদায়ের পরপরই বড় সংগ্রহের স্বপ্ন থেকে ছিটকে যায় ইংল্যান্ড।
শেষ দিকে লিয়াম লিভিংস্টোনের ২০, ওডের ১৩ ও আদিল রশিদের ১৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৮২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা।
বিস্তারিত আসছে...
আমাদেরকাগজ / এইচকে






















