খেলাধুলা ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৮

মিয়ামির বড় জয়, চোটে মেসি

স্পোর্টস ডেস্ক : দুই সপ্তাহ পর মাঠে ফিরলেন লিওনেল মেসি, কিন্তু খেলতে পারলেন না ম্যাচের হাফটাইম পর্যন্তও। যুক্তরাষ্ট্রের সকার লিগে বৃহস্পতিবার, ২১ টরন্টোর বিপক্ষে ম্যাচে পায়ের চোটে প্রথমার্ধের ৩৭ মিনিটে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

মেসির আগে চোটে পড়ে মাঠ ছাড়েন তার আরেক সতীর্থ জর্দি আলবাও। মেসি-আলবার চোটের ম্যাচে অবশ্য বড় জয় পেয়েছে ইন্টার মিয়ামি। রবার্তো টেইলরের জোড়া গোলে টরন্টোকে ৪-০ গোলে হারিয়েছে তারা।

আমাদের কাগজ / এইচকে