খেলাধুলা ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৩:২২

অলিখিত ফাইনালে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা

আমাদের কাগজ ডেস্ক : টসের সময় পেছালো ২০ মিনিট। বৃষ্টি যদি না আসে তবে টস হবে ৩টা ২০ মিনিটে। আর খেলা মাঠে গড়াবে ৩ টা ৪৫ মিনিটে।

বৃষ্টির কারণে টস বিলম্ব কারণে বেলা ৩ টায় টস শুরুর কথা থাকলেও সেটি বিলম্ব হচ্ছে। মাঠ এখনও ঢাকা রয়েছে। বৃষ্টি থেমেছে এখন পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে।

এশিয়া কাপের সুপার ফোরের অলিখিত সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অন্য সব ম্যাচের মতো এবারও ম্যাচের প্রায় ১৯ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে দ্য গ্রিন ম্যানরা। 

ভারতের বিপক্ষে ভরাডুবির পর এবার বেশ মাথাচাড়া দিয়েই ওঠেছে বাবর আজমের দল। যে কারণে এবার একাদশে পাঁচ পরিবর্তন এনেছে দলটি। চোটের কারণে এই ম্যাচের একাদশে নেই ফর্মে থাকা দুই পেসার নাসিম শাহ এবং হারিস রউফ। 

তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন জামান খান এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

বর্তমানে শ্রীলংকার রানরেট (-০.২০০) আর পাকিস্তানের (-১.৮৯২)। সুপার ফোরের আরেক দল বাংলাদেশ এরই মধ্যে এশিয়া কাপ থেকে ছিটকে গেছে। আগামী ১৭ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল।

আমাদেরকাগজ/এমটি