খেলাধুলা ৬ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৪১

সমীকরণে কারা এগিয়ে বাংলাদেশ নাকি পাকিস্তান?

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।  তবে এখন পর্যন্ত ওয়ানডেতে ৩৭ ম্যাচ হয়েছে এই দুই দলের মধ্যে। যেখানে অনেক এগিয়ে পাকিস্তান। আজ (বুধবার) ম্যাচটিতে জয় পেতে হলে বাংলাদেশকে ইতিহাস গড়তে হবে। কারণ এখনও পর্যন্ত পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ। ফলে এবার হারালে হবে নতুন ইতিহাস।  

এ দিকে আজ ( বুধবার) বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের লাহোরে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান।  

সবশেষ ৫ ম্যাচের মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। যেখানে ৪টি জয় এসেছে লাল-সবুজের পক্ষে। আর একটি জয় পেয়েছে পাকিস্তান। তবে সেগুলো অনেক আগের পরিসংখ্যান। দুদলের মধ্যে সবশেষ ম্যাচটি হয়েছে ২০১৯ সালের জুলাইতে। তারপরে ওয়ানডে ম্যাচে মুখোমুখি দেখা হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের। 

যদিও সাম্প্রতিক পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এবার ফল কোনদিকে যায়, সেটি দেখার জন্য ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

এ দিকে টাইগারদের পাওয়া ৫ জয়ের তিনটিই এসেছে ঘরের মাটিতে। বাকি দুটির একটি আবুধাবিতে ২০১৮ সালে এবং অন্যটি ১৯৯৯ সালে ইংল্যান্ডের নর্থাম্পটনে। পাকিস্তানের ঘরের মাটিতে ১১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে একটিতেও জয় পায়নি লাল-সবুজের দল। 

আমাদেরকাগজ/এমটি