খেলাধুলা ৪ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:১৫

এশিয়া কাপ ২০২৩

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেপাল

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেপাল। টস জিতে নেপালকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ভারত নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে। তবে বৃষ্টির কারণে ফলাফল হয়নি। অন্যদিকে নেপালও প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে খেলে। সেই ম্যাচে পাকিস্তানের কাছে ২৩৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়।

ভারতের একাদশ :রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ শামি।

নেপাল একাদশ :কুশল ভুর্তেল, আসিফ শেখ (উইকেটকিপার), রোহিত পাউডেল (অধিনায়ক), সোমপাল কামি, গুলসান ঝা, ভিম শর্কি, দীপেন্দ্র সিং আইরি, কুশল মাল্লা, সন্দীপ লামিচানে, করণ কেসি এবং ললিত রাজবংশী।

আমাদেরকাগজ / এইচকে