খেলাধুলা ১৩ আগস্ট, ২০২৩ ০৬:২৬

এম্বাপ্পেকে দলে ফেরাচ্ছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক : একের পর এক চুক্তি আর লোভনীয় অর্থের প্রস্তাব দিয়েই যাচ্ছে পিএসজি। কিন্তু এম্বাপ্পে সিদ্ধান্তে অটল। এই মৌসুম পরে তিনি আর পিএসজিতে থাকছেন না। আর তাই পিএসজিও বলে দিয়েছিল- হয় চুক্তির মেয়াদ বাড়াও, নয়ত বেঞ্চে বসে মৌসুম কাটাও।

এম্বাপ্পেকে ভয় দেখাতে (বেঞ্চে বসে মৌসুম কাটানো) তাকে ছাড়াই প্রাক মৌসুম সফরে যায় পিএসজি। তবুও ফরাসি উইঙ্গার চুক্তি নবায়নে রাজি হননি। অবশেষে পিএসজির সব হম্বিতম্বি থেমেছে, মৌসুমে লিগ ওয়ানের প্রথম ম্যাচে লরিয়েন্তের বিপক্ষে এম্বাপ্পেকে ফার্স্ট টিমে অন্তর্ভুক্ত করেছে প্যারিসিয়ানরা।

“লরিয়েন্তের বিপক্ষে ম্যাচের আগে ক্লাব এবং এম্বাপ্পের মধ্যে খুবই ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়েছে। তাকে পুনরায় ফার্স্ট টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

এম্বাপ্পে ইতোমধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সেরে রেখেছেন। তার মাদ্রিদ যাত্রা আটকাতে বহু চেষ্টাই করেছে পিএসজি। ফরাসি উইঙ্গার সাড়া দেননি। শেষ পর্যন্ত তিনি কোথায় যাবেন, নাকি চুক্তি বাড়িয়ে পিএসজিতেই থেকে যাবেন। তা সময়ই বলে দেবে।

আমাদেরকাগজ / এইচকে