খেলাধুলা ২৩ জুলাই, ২০২৩ ০৮:৪৫

বিপিএলে বরিশালের অধিনায়ক তামিম

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান গত মৌসুমের বিপিএলে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছেন। দলটিকে সেমিফাইনালে তুলেছিলেন তিনি। সেমিতে হার নিয়ে তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি।


বিপিএলের আগামী মৌসুমে সাকিব খেলবেন রংপুর রাইডার্সে। তার জায়গায় ফরচুন বরিশাল আগেই তামিম ইকবালকে আইকন হিসেবে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে। 


এবার ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ঘোষণা করলো তামিমকে। রোববার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে তামিমকে নেতৃত্বভার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি। 


আগামী ৬ ফেব্রুয়ারি পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।  


আমাদেরকাগজ/এইচএম