স্পোর্টস ডেস্ক : প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার বাবর আজমের পাকিস্তান কি আদৌ ভারতের মাটিতে পাঠাবে কিনা? পাকিস্তান দলকে কি আসন্ন বিশ্বকাপে খেলতে দেখা যাবে কিনা? সেটা নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করছে। এই কমিটির শীর্ষে রয়েছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তান দল বিশ্বকাপে খেলতে ভারতে যাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পাকিস্তান সরকারের ওপরেই ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতে খেলতে যাওয়া নিয়ে আলোচনা করতেই বিশেষ কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বিলাওয়াল ছাড়াও এই কমিটিতে আইনমন্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ সকলেই রয়েছেন। তাছাড়াও পররাষ্ট্র সচিব ও বিভিন্ন গোয়েন্দা বিভাগের প্রধানকে কমিটিতে রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ভারতে খেলতে আসার আগে একটি বিশেষ কমিটি যাবে ভেন্যু দেখতে। ভেন্যু দেখে তাদের কোনো কিছু জানার থাকলেও সব বিষয় খতিয়ে দেখেই রিপোর্ট পেশ করবে এই বিশেষ কমিটি। এরপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতায় খেলবে পাকিস্তান।
আমাদেরকাগজ / এইচকে
- বঙ্গাব্দ, ১৭ জুন ২০২৬ ইং, বুধবার
আরো খবর
৩ লাল কার্ডের ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু মেক্সিকোর
১২ জুন, ২০২৬
পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার
১২ জুন, ২০২৬
ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
৬ জুন, ২০২৬
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
১ জুন, ২০২৬
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
২০ মে, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)

















