নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ।
আজ সোমবার (৩জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। ভোর সোয়া পাঁচটায় বাংলাদেশে পৌঁছান আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। প্রায় ৩৬ ঘন্টা ভ্রমণ করে এসে হোটেল মাত্র ঘন্টা তিনেক বিশ্রাম। এরপর আবার বেরিয়ে পড়লেন।
মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডাস্থ অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৌজন্য সাক্ষাৎ করেন।






















