খেলাধুলা ২৯ মে, ২০২৩ ০৭:৪৫

ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে গুজরাট

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্টের ১৬তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল বৃষ্টির কারণে গত কাল মাঠে গড়ায়নি। আজ রিজার্ভ ডেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের মুখোমুখি হচ্ছে চারবারের শিরোপা জয়ী দল চেন্নাই সুপার কিংস।

সোমবার, ২৯ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে উভয় দল। ফাইনাল ম্যাচের আগে টস জিতেছেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। ফলে রান তাড়ায় আস্থা রাখলেন ক্যাপ্টেন কুল।

চেন্নাই সুপার কিংসের একাদশ : ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, মইন আলি, অম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিসা পাথিরানা ও মহেশ থিকশানা। ইমপ্যাক্ট প্লেয়ার: শিভম দুবে

গুজরাট টাইটান্সের একাদশ : শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি ও মোহিত শর্মা।