খেলাধুলা ৮ মে, ২০২৩ ০৬:৩৩

বিশ্বকাপ খেলবে না পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক :  ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে । তার আগে সেপ্টেম্বরে পাকিস্তানের মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয় কাপ। ভারত আগেই জানিয়ে রেখেছে তারা এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এমন ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে,ভারত এশিয় কাপ খেলতে পাকিস্তানে না এলে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না পাকিস্তান। 

এ ব্যাপারে পিসিবি চেয়ারম্যান জানাম শেঠি বলেছেন, ‘এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না এলে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ করবে না। পাকিস্তান সরকার সীমান্তের ওপারে গিয়ে খেলার অনুমতি নাও দিতে পারে। আসলে ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আমাদেরকাগজ / এইচকে