নিজস্ব প্রতিবেদক: বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইমরান হোসেন তুষার। আগামী তিন মাসের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
কয়েকদিন আগেই আর্থিক অনিয়মে ফিফা থেকে নিষিদ্ধ হন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তার জায়গাতেই ইমরান হোসেন তুষারকে বসানো হল।
আমাদেরকাগজ/এইচএম






















