স্পোর্টস ডেস্ক: আইপিএলের এবারের আসরের শুরুটা যেন ভুলে যেতেই চাইবে দিল্লি ক্যাপিটালস। জয় নামক শব্দটা ধরা দিচ্ছে না ঋষভ পন্থহীন দলটিকে। নিজেদের টানা চতুর্থ ম্যাচ হারের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল ডেভিড ওয়ার্নারের দল।
আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। বিরাট কোহলির অর্ধশতকে ক্যাপিটালসকে ১৭৫ রানের লক্ষ্য দেয় ব্যাঙ্গালুরু। সেই লক্ষ্য তাড়া করতে নেমে দাঁড়াতেই পারেনি মুস্তাফিজুর রহমানরা। আরসিবি পেসারদের তোপে ১৫১ রানে থামে দিল্লি। আর তাতেই ২৩ রানে এবারের আসরের দ্বিতীয় জয় তুলে নেয় ফাফ ডু প্লেসির দল।
আমাদেরকাগজ/এইচএম






















